Logo

গাজীপুর-০৫

সত্য ও ন্যায়ের পথে অবিচল

বিশেষ সংবাদ

আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার ১ম দিন

News Image
ছবি: khairulhassan.com

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর জননেতা মো খায়রুল হাসান সকালে কালিগঞ্জের নাগরী ইউনিয়নের পিপুলিয়ায় নির্বাচনী প্রাচরণা শুরু করেন।

এরপর তিনি অত্র ইউনিয়নের শিমুলিয়া, নলছাটা, করান, নাগরি বাজার, উলুখোলা বাজার, মঠবাড়ি, সেনপাড়া, রায়েরদিয়া, বৌ বাজার, বড়কাউ, গলান, রাথুরা, কেটুন, পানজোরা এলাকায় গণসংযোগ পরিচালনা করেন।

এসময় কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন, সাবেক আমীর মাহমুদুল হাসান, সেক্রেটারি তাজুল ইসলাম, নাগরী ইউনিয়ন সভাপতি আবুল বাশার, সেক্রেটারি আবুল হাসনাত সহ স্থানীয় জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।